চীনের পথে বিএনপির ৪ নেতা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

চীনের পথে বিএনপির ৪ নেতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১১/২০২৪ ০৩:৫৫:০৬ পূর্বাহ্ন

চীনের পথে বিএনপির ৪ নেতা

ছবি: সংগৃহীত


চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে সফরে গেছেন বিএনপির ৪ সদস্যের একটি প্রতিনিধিদল। দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বৃহস্পতিবার এ তথ্য জানান।

রিপন তার ফেসবুক পোস্টে জানান, আলহামদুলিল্লাহ। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের পর চীনা কম্যুনিস্ট পার্টির আমন্ত্রণে সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ার রাজনৈতিক দল ও থিংক ট্যাংকের প্রতিনিধি দলের সমন্বয়ে পলিটিকাল পার্টিজ প্লাস প্রোগ্রামে ৪ সদস্যের বিএনপি প্রতিনিধিদল নিয়ে চীনের পথে রওনা হচ্ছি।

তিনি আরও লিখেন, তারেক রহমান আমাকে প্রতিনিধিদলের নেতা নির্বাচন করেছেন। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চীনা কম্যুনিস্ট পার্টি সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ার রাজনৈতিক দল ও থিংক ট্যাংকের সব প্রতিনিধিদলের হেড অব ডেলিগেশনস হিসেবে আমাকে মনোনীত করে বাংলাদেশকে এবং আমাদের দল বিএনপিকে সম্মানিত করায় চীনা কম্যুনিস্ট পার্টিকেও ধন্যবাদ। দোয়া করবেন যেনো দেশ ও দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা