নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মীদের ঢ ল
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৭ AM

নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মীদের ঢ ল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৪ ০৩:৫১:০৯ AM

নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মীদের ঢ ল

ছবি: সংগৃহীত


ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি করবে বিএনপি। শুক্রবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালি শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা সময় লাগছে। তবে ইতিমধ্যেই নয়াপল্টন এলাকায় দলটির নেতা-কর্মীদের ঢল নেমেছে।

সরজমিনে দেখা গেছে, নয়াপল্টন ও আশপাশের এলাকার অলিগলিতে বিএনপির নেতা-কর্মীরা অবস্থান করছেন। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতা-কর্মীদের ঢল নেমেছে। এখনো ঢাকার আশপাশের জেলাসহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন তারা।

এ সময় নেতা-কর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। অনেকেই জাতীয় পতাকা, অনেকে আবার দলীয় পতাকা নিয়ে হাত নাড়ছেন।

এদিকে, আজকের র‍্যালিটি কাকরাইল মোড়-কাকরাইল মসজিদ-মৎস্যভবন-ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট-শাহবাগ-হোটেল শেরাটন-বাংলামোটর-কারওয়ান বাজার-ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে সমাপ্ত হবে।

র‍্যালি শুরুর আগে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি নেতারা জানিয়েছেন, এই র‍্যালি হবে দেশের ইতিহাসে স্মরণকালের সেরা র‍্যালি।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ১৯৭৫ সালে ৭ নভেম্বরের এই দিনে দেশপ্রেমিক সৈনিক জনতা আধিপত্যবাদকে ও তাদের দোসরদের পরাজিত করে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে। ৭ নভেম্বরের পরে রাজনীতি ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রাজনীতি। সেই রাজনীতি ছিল আধিপত্যবাদকে পরাজিত করে গণতন্ত্রের শত্রুদের পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি। তারই ধারাবাহিকতায় ১৯৭৫ সালে সিপাহি-জনতার বিপ্লবের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর দেশের অবস্থা পরিবর্তন করেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,