আচরণবিধি লঙ্ঘনের দায়ে সিলেটের সেই প্রার্থীকে ইসিতে তলব
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১৮ AM

আচরণবিধি লঙ্ঘনের দায়ে সিলেটের সেই প্রার্থীকে ইসিতে তলব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৩ ০২:০২:৫২ AM

আচরণবিধি লঙ্ঘনের দায়ে সিলেটের সেই প্রার্থীকে ইসিতে তলব

আচরণবিধি লঙ্ঘন


আচরণবিধি লঙ্ঘনের দায়ে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ জুন) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আফতাব হোসেন খানের (ঘুড়ি প্রতীক) বিরুদ্ধে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির সামনে সশস্ত্র মহড়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সিসিটিভি ফুটেজ, ভিডিও এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রচারিত হয়েছে। তাছাড়া ওই ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ (লাটিম প্রতীক) এ বিষয়ে কমিশন বরাবর লিখিত অভিযোগও এজাহার দায়ের করেছেন।

জনসংযোগ পরিচালক জানান, অভিযোগ ও এজাহারের ভিত্তিতে রিটার্নিং অফিসার তদন্ত করে এ বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করেছেন, যেখানে ঘটনাটির সত্যতা পাওয়া গেছে। সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর বিধি ৩০ লঙ্ঘনের দায়ে, বিধি ৩১ ও ৩২ অনুযায়ী সংশ্লিষ্ট কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল অথবা তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত বক্তব্যসহ নির্বাচন কমিশনে (কক্ষ নম্বর -৩১৪, নির্বাচন ভবন) আগামী ১৪ জুন বিকেল ৩টায় ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন