নির্বাচনে পদ্ধতিগত পরিবর্তনের দরকার নেই: সাবেক প্রধান নির্বাচন কমিশনার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

নির্বাচনে পদ্ধতিগত পরিবর্তনের দরকার নেই: সাবেক প্রধান নির্বাচন কমিশনার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৪ ০৬:৪১:৫৩ পূর্বাহ্ন

নির্বাচনে পদ্ধতিগত পরিবর্তনের দরকার নেই: সাবেক প্রধান নির্বাচন কমিশনার

ছবি: সংগৃহীত


সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা বলেছেন, সংখ্যানুপাতিক বা আনুপাতিক, নির্বাচনে পদ্ধতিগত পরিবর্তনের দরকার নেই। বর্তমান পরিচিত পদ্ধতিতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। সোমবার (১১ নভেম্বর) নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সভা শেষে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ আবু হেনা বলেন, ইসি গঠনে যোগ্য ব্যক্তি দরকার। আইনের প্রয়োগ না হলে নির্বাচন অর্থবহ হবে না। আগামী নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ যেন হয় সেজন্য কিছু মতামত দিয়েছি। সংস্কার কমিশন সঠিক পথে আছে।

তিনি আরও বলেন, শুধু আইন থাকলেই হবে না, আইনের প্রয়োগ করতে হবে নির্বাচনের সফলতার জন্য। নির্বাচন কমিশনে যোগ্য লোক দরকার ভালো নির্বাচনের জন্য।

সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রার্থী নির্ধারণে তৃণমূলের ভোটাভুটি দরকার। নির্বাচনের পদ্ধতি পরিবর্তনের দরকার নেই। সংখ্যানুপাতিক নির্বাচন যেসব দেশে আছে তা খুব ভালো চলছে বলা যাবে না। রাজনৈতিক সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব, যদি সেই কমিটমেন্ট থাকে।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, আমরা সাবেক প্রধান নির্বাচন কমিশনারের কথা শুনেছি। ওনার অভিজ্ঞতা শুনেছি। আমরা সব আইন-বিধি পর্যালোচনা করছি। আইনে কিছু ইস্যু পাওয়া গেছে সেগুলো কিভাবে প্রতিফলিত হবে তা নিয়ে ভাবছি। এ পর্যন্ত ১৭টি বৈঠক হয়েছে। আমরা সবার সঙ্গে কথা বলেই প্রস্তাব দেব।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু