একদিনে রে ক র্ড সং খ্য ক ব্যক্তির নাগরিকত্ব বাতিল করছে কুয়েত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

একদিনে রে ক র্ড সং খ্য ক ব্যক্তির নাগরিকত্ব বাতিল করছে কুয়েত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৪ ০৭:২৯:০৫ পূর্বাহ্ন

একদিনে রে ক র্ড সং খ্য ক ব্যক্তির নাগরিকত্ব বাতিল করছে কুয়েত

ছবি: সংগৃহীত


কুয়েতে একদিনে রেকর্ডসংখ্যক ব্যক্তির নাগরিকত্ব বাতিল করা হচ্ছে। বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতা ও জালিয়াতির মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার কারণে মোট ৯৩০ জন অভিবাসীর নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। খবর গালফ নিউজের।

কুয়েতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী ফাহাদ আল ইউসেফ সোমবার (১১ নভেম্বর) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, গত বৃহস্পতিবার ৯৩০ জনের নাগরিকত্ব বাতিলের নথি মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। পরবর্তী বৈঠকে এই নথি পর্যালোচনা ও অনুমোদন শেষে নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।

দেশটির ইতিহাসে এই প্রথম একদিনে এত সংখ্যক নাগরিকত্ব বাতিল হতে যাচ্ছে। এর আগে ২০ অক্টোবর কুয়েত সরকার একদিনে ৪৮৯ জনের নাগরিকত্ব বাতিল করে, যা তখন পর্যন্ত রেকর্ড ছিল। ফাহাদ আল ইউসেফ বলেন, “এই ব্যক্তিরা কুয়েতের আইন অনুযায়ী অপরাধী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অপরাধ চলতেই থাকবে, যা আমরা মেনে নিতে পারি না।”

তিনি জানান, যাদের নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া চলছে, তারা চাইলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন। এর জন্য নাগরিকত্ব সংক্রান্ত জেনারেল ডিরেক্টরেটের অধীনে একটি কমিটি গঠন করা হয়েছে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে তারা আবেদন করতে পারবেন।

ফাহাদ আল ইউসেফ আরও বলেন, “আমরা কারো সঙ্গে অবিচার করতে চাই না; আমাদের লক্ষ্য কুয়েত ও এর জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।”

মাত্র ১৭,৮১৮ বর্গকিলোমিটার আয়তনের কুয়েতের জনসংখ্যা ৪৯ লাখ। এদের অর্ধেকেরও বেশি অভিবাসী, এবং তাদের মধ্যে অনেকেই নাগরিকত্ব পেয়েছেন। অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় আরব বংশোদ্ভূত আদি নাগরিকরা সংখ্যালঘু ও কোণঠাসা অবস্থায় পড়ছেন বলে মনে করছে কুয়েত সরকার। এই কারণে বিগত কয়েক বছরে সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং ইতোমধ্যে শত শত অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু