২১ কোটি টাকা আ ত্ম সা তের অ*ভিযোগ, বিটিভির জিএমকে দু দ কে তলব
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

২১ কোটি টাকা আ ত্ম সা তের অ*ভিযোগ, বিটিভির জিএমকে দু দ কে তলব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৪ ০৯:৪০:৫৯ পূর্বাহ্ন

২১ কোটি টাকা আ ত্ম সা তের অ*ভিযোগ, বিটিভির জিএমকে দু দ কে তলব

ছবি: সংগৃহীত


চলতি বছরের শুরুতে বিটিভির ঢাকা কেন্দ্রের মহাব্যবস্থাপক (জিএম) মাহফুজা আক্তারের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের ২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টায় তাকে দুদক কার্যালয়ে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা নাঈমুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ কথা বলা হয়েছে।

অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, মাহফুজা আক্তারের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের ২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর বক্তব্য শোনা ও গ্রহণ করা একান্ত প্রয়োজন।

দুদক সূত্রে জানা যায়, অনুসন্ধান কর্মকর্তা কিছু সুনির্দিষ্ট তথ্য চেয়ে বিটিভির মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে যেসব তথ্য চাওয়া হয়, সেগুলো হলো বিটিভির জিএম মাহফুজা আক্তারের ব্যক্তিগত নথির সত্যায়িত ফটোকপি, ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের জন্য বরাদ্দকৃত বাজেটের তথ্য ও বাজেট ব্যয়ের পর বছর শেষে দাখিলকৃত প্রতিবেদনের কপি, ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক পরিকল্পনা, চট্টগ্রাম কেন্দ্রের জিএমের বাংলো মেরামতের খরচের তথ্য: কাজের নাম, বিলের পরিমাণ, বিল গ্রহীতার নাম, ঠিকানা ও মুঠোফোন নম্বর।

এ ছাড়া ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে চট্টগ্রাম কেন্দ্রে কতগুলো সাপ্তাহিক ও ধারাবাহিক নাটক ও অনুষ্ঠান নির্মাণ হয়েছিল, সেসবের তথ্যও চাওয়া হয়েছে। এর মধ্যে নাটক ও অনুষ্ঠানের নাম, প্রযোজকের নাম, বিল গ্রহীতার নাম, ঠিকানা ও মুঠোফোন নম্বর দিতে বলা হয়েছে। চিঠিতে গত ২০১৪-১৯ পর্যন্ত বিটিভির ঢাকা কেন্দ্রে মাহফুজা আক্তারের প্রযোজনাকৃত ধারাবাহিক ও সাপ্তাহিক নাটকের নাম, বিলের পরিমাণ, বিল গ্রহীতার নাম, ঠিকানা ও মুঠোফোন নম্বর চাওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু