আজ লেবানন থেকে ফিরবেন আরও ৯৫ বাংলাদেশি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

আজ লেবানন থেকে ফিরবেন আরও ৯৫ বাংলাদেশি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১১/২০২৪ ০১:৩৯:১৩ পূর্বাহ্ন

আজ লেবানন থেকে ফিরবেন আরও ৯৫ বাংলাদেশি

ফাইল ছবি


লেবানন থে‌কে নবম দফায় আজ মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে আরও ৯৫ জন বাংলাদেশি দেশে ফিরবেন। রাত ১০টা ২০ মিনিটে বিমানযোগে বাংলাদেশে এসব নাগরিক পৌঁছাবেন। বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ‌্য জানিয়েছে।

দূতাবাস জানায়, লেবাননে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে যেতে দূতাবাস বরাবর আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার ৯৫ জনের নবম গ্রুপটি বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

লেবানন থেকে এখন পর্যন্ত ৫২১ জনকে দেশে ফেরত এনেছে সরকার। এর মধ্যে গত ২১ অক্টোবর প্রথম দফায় ফেরত এসেছেন ৫৪ জন, ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে ৯৬ জন দেশে ফিরে এসেছেন। চতুর্থ দফায় ফিরেছেন ৩০ জন। পঞ্চম দফায় ফিরেছেন ৩৬ জন। ষষ্ঠ দফায় ৫২ জন দেশে ফিরেছেন। ৩ নভেম্বর সপ্তম দফায় ৭০ জন বাংলাদেশি ফেরত এসেছেন। ৫ নভেম্বর অষ্টম দফায় আরও ১৮৩ জন প্রবাসী দেশে ফিরেছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু