ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী ৩ দিনের রি মা ন্ডে
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী ৩ দিনের রি মা ন্ডে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১১/২০২৪ ০৩:৫৬:৪১ পূর্বাহ্ন

ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী ৩ দিনের রি মা ন্ডে

ফাইল ছবি


বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক ঢাকার কেরানীগঞ্জ এলাকায় শিক্ষার্থী রিয়াজ হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএ) ও ঢাকা মহানগরী উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল মতিন হাওলাদারের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ এ আদেশ দেন। এর আগে পুলিশ হেফাজত থেকে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ থানার পরিদর্শক ইলিয়াস হোসেন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

সোমবার (১১ নভেম্বর) ভোরে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এরপর কেরানীগঞ্জ থানার রিয়াজ হত্যা মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 

মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৯ জুলাই কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় বৈষম্যবিরোধীদের শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন ইস্পাহানি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী রিয়াজ হোসেন (২১)। ওই সময় এজাহারনামীয় আসামিদের ছোড়া গুলি তার মাথার পেছনে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে তিনি। পরে ১৯ এ জুলাই সন্ধ্যা ৬টায় সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের চাচা রমজান আলী শওকত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১০ জনের নামে মামলা করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু