তারেক রহমানের সাবেক এপিএস নুরুদ্দীন অপু খালাস
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১৩ AM

সন্ত্রাসবিরোধী আইনের মামলা

তারেক রহমানের সাবেক এপিএস নুরুদ্দীন অপু খালাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১১/২০২৪ ১১:৩৬:৩০ AM

তারেক রহমানের সাবেক এপিএস নুরুদ্দীন অপু খালাস

ছবি : সংগৃহীত


ছয় বছর আগে মতিঝিল থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলা থেকে খালাস পেয়েছেন মিয়া নুরুদ্দীন অপু। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস)।

ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম আজ মঙ্গলবার এ আদেশ দেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

জাহাঙ্গীর হোসেন বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় আট কোটি টাকা উদ্ধারের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলা থেকে খালাস পেয়েছেন মিয়া নুরুদ্দীন অপু। এ মামলায় দীর্ঘদিন ধরে রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষীদের আদালতে হাজির করা হয়নি।

মিয়া নুরুদ্দীন অপুর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, দীর্ঘদিন সাক্ষীদের হাজির করছে না রাষ্ট্রপক্ষ। এ জন্য মামলা থেকে খালাস চেয়ে আবেদন করা হয়। আদালত মিয়া নুরুদ্দীন অপুকে খালাস দিয়েছেন।

পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২০১৯ সালের ৫ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে মিয়া নুরুদ্দীন অপুকে গ্রেপ্তার করে র‍্যাব-১। তিনি শরীয়তপুর-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সংসদ নির্বাচনের প্রচারণার সময় রাজধানীর মতিঝিল থেকে আট কোটি টাকা উদ্ধারের ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৬ আগস্ট তিনি জামিনে মুক্ত হন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত