সাবেক এমপি আলী আজম গ্রে ফ তা রে র খবরে ভোলায় আনন্দ মিছিল
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ AM

সাবেক এমপি আলী আজম গ্রে ফ তা রে র খবরে ভোলায় আনন্দ মিছিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১১/২০২৪ ১২:০৩:৫৬ PM

সাবেক এমপি আলী আজম গ্রে ফ তা রে র খবরে ভোলায় আনন্দ মিছিল

ছবি : সংগৃহীত


ভোলা -২ (দৌলতখান -বোরহানউদ্দিন) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি আলী আজম মুকুলকে গ্রেফতার করা হয়েছে। এ খবরে আনন্দ মিছিল হয়েছে ভোলায়।

বুধবার(১৩ নভেম্বর)  সন্ধ্যার পর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে আলী আজম মুকুলের গ্রেফতারের  খবরে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে দৌলতখানে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।  দৌলতখান উত্তর বাজার থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় মিছিলকারীরা মুকুলের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায়।

বিষয়টি নিশ্চিত করে দৌলতখান থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, র‍্যাব-২ ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার  করে। তিনি এখন মোহাম্মদপুর থানা হেফাজতে আছেন। তবে কোন মামলায় তাকে  গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি।

আলী আজম মুকুলের বিরুদ্ধে দৌলতখান থানায় চাঁদাবাজি ও  ভোলা সদর থানায় সহিংসতার একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,