খুলনায় এক্স-রে করে পেটের মধ্যে পাওয়া গেল ৮টি স্বর্ণের বার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

খুলনায় এক্স-রে করে পেটের মধ্যে পাওয়া গেল ৮টি স্বর্ণের বার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১১/২০২৪ ১১:১০:০২ পূর্বাহ্ন

খুলনায় এক্স-রে করে পেটের মধ্যে পাওয়া গেল ৮টি স্বর্ণের বার

ছবি : সংগৃহীত


স্বর্ণ পাচার করতে গিয়ে আটটি বারসহ খুলনা মহানগরীর সাচিবুনিয়া এলাকা থেকে আব্দুল আওয়াল (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি পেটের মধ্যে স্বর্ণ নিয়ে ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাচ্ছিলেন।

বুধবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়। আব্দুল আওয়াল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে স্বর্ণের একটি চালান ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাবে। এমন সংবাদের ভিত্তিতে তারা লবণচরার সাচিবুনিয়া মোড় এলাকার সেফা মেডিকেলের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে আবদুল আউয়ালকে আটক করা হয়। কিন্তু থানায় নিয়ে তার শরীর তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। পরে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্সরে করালে পেটের মধ্যে স্বর্ণের বার দেখা যায়। থানায় নেওয়ার পর তিনি বিশেষ কায়দায় পরপর আটটি স্বর্ণের বার বের করে দেন পুলিশকে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী