মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বিএনপি নেতারা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বিএনপি নেতারা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১১/২০২৪ ০১:৩৫:৫৫ পূর্বাহ্ন

মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বিএনপি নেতারা

ছবি সংগৃহীত


যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের চায়ের আমন্ত্রণে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে মির্জা ফখরুলের নেতৃত্বে তিন সদস্যদের প্রতিনিধি দল গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, চায়ের আমন্ত্রণে বিএনপির মহাসচিব ছাড়াও গেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

তবে তাদের মধ্যে কী ধরনের আলোচনা হয়েছে এই বিষয়ে কিছু জানাতে পারেননি শায়রুল কবির।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা