রাজধানীতে ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নি হ ত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

রাজধানীতে ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৪ ১০:৫৫:২০ পূর্বাহ্ন

রাজধানীতে ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নি হ ত

ছবি : ফাইল ফটো


রাজধানীর ধানমন্ডিতে ডাকাতের ছুরিকাঘাতে এ কে এম আব্দুর রশিদ (৮৫) নামের যুক্তরাজ্য প্রবাসী এক চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী।গতকাল বৃহস্পতিবার রাতে ধানমন্ডির ২৯৪/১ ৮/১ বাসার পাঁচতলার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় আব্দুর রশিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ভোর ৪ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা ভাড়াটিয়া বাঁধন বলেন, ‘আমরা চিৎকার শুনে নিচে গিয়ে বাড়ির মালিককে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। উনার স্ত্রীও আহত হয়েছেন। রশিদ সাহেবের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।’

তিনি আরও বলেন, ‘রাতে অস্ত্রসহ ডাকাতদল বাসায় ঢুকে দুজনকে জিম্মি করে। ডাকাতি করার সময় তারা বাধা দিলে দুজনকে কুপিয়ে গুরুতর জখম করে।’

তিনি জানান, এ কে এম আব্দুর রশিদ ও তার স্ত্রী সুফিয়া রশিদ চিকিৎসক। তারা লন্ডন থাকেন। প্রতিবছর তারা সেপ্টেম্বরে ঢাকায় আসেন এবং ডিসেম্বরে চলে যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘নিহতের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’

প্রসঙ্গত, ঘটনাস্থলটি ধানমন্ডি ও হাজারীবাগ দুই থানার মাঝামাঝিতে পড়েছে। হাজারীবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলেন বলে জানা গেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু