আমার বউ টিকটকার না: আফ্রিদি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

আমার বউ টিকটকার না: আফ্রিদি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৪ ০৬:০৮:৩৮ পূর্বাহ্ন

আমার বউ টিকটকার না: আফ্রিদি

ছবি: সংগৃহীত


বিয়ে করেছেন দেশের পরিচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তার বিয়ের ছবি। গণমাধ্যমে খবর ছড়ায় টিকটকার রাইসাকে বিয়ে করেছেন আফ্রিদি। তবে এই ইউটিউবার জানিয়েছেন তার বউ টিকটকার না।

দেশের একটি গণমাধ্যমকে আফ্রিদি বলেন, ‘আমার বউ টিকটকার না। আমার বউয়ের বোন টিকটক করেন। দুই বোনের চেহারা অনেকটাই এক। সে কারণে অনেকে বিভ্রান্ত হয়ে রাইসাকে টিকটকার মনে করেছেন।’

এছাড়া গোপনে বিয়ে করা প্রসঙ্গে এই ইউটিউবার আরও বলেন, ‘গণমাধ্যমে এসেছে, গোপনে বিয়ে করেছি। ঘটনা সত্য নয়। বিয়েতে অনেকে উপস্থিত ছিলেন। জাস্ট কাবিন করা হয়েছে। মূল অনুষ্ঠান পরে হবে। আমি তো দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছি।’

আফ্রিদি জানিয়েছেন, মেয়ের বাড়িতে তাকে দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছেন তিনি। পারিবারিক সে আয়োজনে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও তার ঘনিষ্ঠ কয়েকজন মানুষ। পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। ২০১৫ সাল থেকে ভ্লগিং শুরু করেন তৌহিদ আফ্রিদি। তার চ্যানেলের ফলোয়ারের সংখ্যা ৬৩ লাখের বেশি। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী