খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ AM

খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৪ ১০:১৬:৪৭ AM

খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ

ছবি : সংগৃহীত


বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পদমর্যাদাধারী এই নেতা। 

সাক্ষাৎ শেষে হুমায়ুন কবীর বলেন, আমি মূলত মমতাময়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলাম।

অসুস্থ হলেও বিএনপি চেয়ারপার্সনের মনোবল শক্ত আছে বলে জানিয়ে হুমায়ুন কবীর বলেন, জনগণ ঐক্যবদ্ধভাবে নিষ্ঠুর স্বৈরাচার হাসিনার পতন ঘটানোয় দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, দেশের মানুষ তাকে গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক হিসাবে বিবেচনা করে, স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে সংগ্রামে তিনিই ছিলেন দেশবাসীর অনুপ্রেরণা। 

উল্লেখ্য, দীর্ঘ প্রায় ১৫ বছর পর গত ৯ নভেম্বর শনিবার লন্ডন থেকে দেশে আসেন হুমায়ুন কবীর। পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় হুমায়ুন কবীরকে দেশে আসতে দেয়নি আওয়ামী লীগ সরকার।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,