মুক্তিযু*দ্ধ জাদুঘর পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই আজম
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

মুক্তিযু*দ্ধ জাদুঘর পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই আজম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৪ ০৪:২৭:৫৬ পূর্বাহ্ন

মুক্তিযু*দ্ধ জাদুঘর পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই আজম

ছবি: সংগৃহীত


১৯৭১ সালের মুক্তি সংগ্রামের সাহসী কাহিনি, তথ্যচিত্র, আলোকচিত্র এবং ইতিহাসের নানান স্মারকের সমন্বয়ে গড়ে ওঠা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম। 

শনিবার (১৬ নভেম্বর) সকালে উপদেষ্টা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। পরিদর্শনের শুরুতেই উপদেষ্টা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘প্রজ্বলিত শিখা চির অম্লান’-এ পুষ্পাঞ্জলি অপর্ন করেন এবং কিছু সময় দাঁড়িয়ে তিনি শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরিদর্শন শেষে উপদেষ্টা জাদুঘরের মন্তব্য বইয়ে মন্তব্যও লেখেন।

মুক্তিযুদ্ধ জাদুঘরকে বাংলাদেশের মানুষের সংগ্রাম, আত্মত্যাগ এবং স্বাধীনতা লাভের প্রতীক হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘আমি বিশ্বাস করি বাঙালি জাতির ভাষা ও স্বাধীনতার জন্য ত্যাগ সারা পৃথিবীর মানুষকে স্বাধীনতা এবং গণতন্ত্র আদায়ের লড়াইয়ের জন্য অনুপ্রেরণা দেবে।’

জাদুঘরের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা মফিদুল হক, ট্রাস্টি ও সদস্য সচিব সারা যাকের ও জাদুঘরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু