ভারতে পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রে প্তা র
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

ভারতে পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১১/২০২৪ ১২:৩৩:০৩ অপরাহ্ন

ভারতে পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) কিরণকে গ্রেপ্তারের পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। 

আটককৃত আসাদুর রহমান কিরন গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর পাগাড় এলাকার ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর থাকা অবস্থায় গাজীপুর সিটি কর্পোরেশনের দুই মেয়াদে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বের পাশাপাশি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি দায়িত্বে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র আন্দোলনে বাধা, হত্যাসহ একাধিক মামলার আসামি আসাদুর রহমান কিরন।

উল্লেখ্য, ২০২১ সালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পান আসাদুর রহমান কিরণ। এর আগেও আড়াই বছর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক টঙ্গী পূর্ব থানার এক উপ-পরিদর্শক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়রকে যশোর শার্শার শিকারপুর সীমান্ত থেকে আটক করেছে বিজিবি গ্রেপ্তার করেছে বিজিবি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী