মোল্লা কলেজ প্রাঙ্গনে অতিরিক্ত পুলিশ মোতায়েন, পরিস্থিতি এখনও থমথমে
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

মোল্লা কলেজ প্রাঙ্গনে অতিরিক্ত পুলিশ মোতায়েন, পরিস্থিতি এখনও থমথমে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৪ ১১:১৬:৪৪ পূর্বাহ্ন

মোল্লা কলেজ প্রাঙ্গনে অতিরিক্ত পুলিশ মোতায়েন, পরিস্থিতি এখনও থমথমে

ছবি : সংগৃহীত


ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে পরিস্থিতি এখনও থমথমে। তবে জনজীবন ও যান চলাচল স্বাভাবিক। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে কলেজ প্রাঙ্গনে পর্যাপ্ত পুলিশ ও সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার ঘটে যাওয়া হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা প্রস্তুতি চলছে। সোমবারের সিদ্ধান্তে কলেজ বন্ধ রয়েছে। ভেতরে কাউকে যেতে দেয়া হচ্ছে না।

এদিকে, ভাঙা কলেজ ভবন দেখতে রাস্তায় ভীড় করছেন উৎসুক মানুষ। গতকাল ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল বিঘ্নিত হলেও আজ স্বাভাবিক রয়েছে।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোহসীন হুসাইন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে নাহয় সেজন্য দুই প্লাটুন ফোর্স মোতায়নে রয়েছে। পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি