রূপসা সেতুতে উল্টে গেল বেপরোয়া চালবাহী ট্রাক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

রূপসা সেতুতে উল্টে গেল বেপরোয়া চালবাহী ট্রাক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৪ ১০:১৬:৫০ পূর্বাহ্ন

রূপসা সেতুতে উল্টে গেল বেপরোয়া চালবাহী ট্রাক

ছবি : সংগৃহীত


খুলনার খানজাহান আলী (রা.) সেতুতে (রূপসা সেতুতে) ওঠার সময় বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে চালবাহী একটি ট্রাক। তবে ট্রাকে থাকা কেউ তেমন আহত হয়নি।মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে সেতুর পশ্চিম প্রান্তে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে।

রূপসা সেতুর টোল প্লাজায় দায়িত্বে থাকা আব্দুল কাইয়ুম জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে চালবাহী একটি ট্রাক জিরো পয়েন্টের দিক থেকে সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে এতে কেউ আহত হয়নি। সেতুতে যান চলাচলেও তেমন বিঘ্ন ঘটেনি। বুধবার সকালে ট্রাকটি উদ্ধারের কাজ চলছে।

জানা গেছে, চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন। যে কারণে রূপসা সেতুতে দ্রুতগামী ট্রাকটি উল্টে যায়। সেতুর পশ্চিম পাশে ঘটনাস্থলে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি