ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সিপিডির ভূমিকা গুরুত্বপূর্ণ : প্রধান উপদেষ্টা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সিপিডির ভূমিকা গুরুত্বপূর্ণ : প্রধান উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১২/২০২৪ ০৩:০৭:০২ পূর্বাহ্ন

ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সিপিডির ভূমিকা গুরুত্বপূর্ণ : প্রধান উপদেষ্টা

ছবি সংগৃহীত


সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, সিপিডি বিভিন্ন সময় সংবাদ সম্মেলনের আয়োজন করে। যার মাধ্যমে তারা গবেষণা কার্যক্রম তুলে ধরে। সিপিডি গবেষণার মাধ্যমে একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠায় সর্ব সাধারণের কাছে জায়গা করে নিয়েছে। সম্প্রতি জুলাই বিপ্লব ছাত্র-জনতার অভ্যুত্থানে সচেতনতায় ভূমিকা রেখেছে।

রোববার (১ ডিসেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে সিপিডির ৩০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের প্রথমার্ধে এক ভিডিও শুভেচ্ছা বার্তায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। 

তিনি বলেন, সিপিডি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে গবেষণা কার্যক্রম অব্যাহত রেখেছে। আশা রাখি, তারা গবেষণা কার্যক্রমের ধারা অব্যাহত রাখবে। সেই গবেষণার মাধ্যমে সরকারে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর