আগামী নির্বাচনে কি অংশ নিচ্ছেন ড. ইউনূস?
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

আগামী নির্বাচনে কি অংশ নিচ্ছেন ড. ইউনূস?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১২/২০২৪ ০১:৫৫:৫১ পূর্বাহ্ন

আগামী নির্বাচনে কি অংশ নিচ্ছেন ড. ইউনূস?

ফাইল ছবি


আগামী নির্বাচনে অংশ নেবেন কি না- এমন প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন— না, আমি রাজনীতিবিদ নই, আমি সব সময় রাজনীতি থেকে দূরে থেকেছি।

সম্প্রতি নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

প্রধান উপদেষ্টা বলেন, যারা নীতিতে অটল, আইন-কানুন মেনে চলেন এবং দুর্নীতিমুক্ত, তাদেরই নির্বাচনে দাঁড়ানো উচিত।

তিনি বলেন, বিগত ১৫ বছরে হাসিনার সরকারের আমলে রাষ্ট্র পরিচালনার সব নিয়মনীতি ধ্বংস হয়ে গেছে। আমরা এখন গণতন্ত্র, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের আস্থা ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ কাজ করছি। এই সংস্কার বাস্তবায়নে সময় লাগবে, কারণ আমরা মূলত শুরু থেকে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ে তুলছি।

নির্বাচন কবে হবে তা জানাতে অস্বীকৃতি জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার প্রক্রিয়া ও এর ফলাফলের ওপর নির্ভর করবে নির্বাচনের সময়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শেষে তাকে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হবে বলেও জানান প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, দুই দেশের স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক আইনের অধীনে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে ভারতকে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর