সাজেকে আটকা পর্যটকরা ফিরছেন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

সাজেকে আটকা পর্যটকরা ফিরছেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১২/২০২৪ ০৩:৩২:৫৮ পূর্বাহ্ন

সাজেকে আটকা পর্যটকরা ফিরছেন

ফাইল ছবি


রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে আটকা পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছেন। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাজেক থেকে সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ির উদ্দেশ্যে তারা রওনা দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সারাদিন বাঘাইছড়ির সাজেকে আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলি হয়। এতে করে সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে পর্যটকরা গতকাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত সাজেকে অবস্থান করেন।

সাজেক কটেজ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, যারা গতকাল বিকেলে আটকা পড়েছিলেন এবং আজকে সকালে যাদের চলে যাওয়ার কথা ছিল দুপুর ২টার পর সেনা সহায়তায় তারা সাজেক ছেড়ে গেছেন।

তিনি আরও বলেন, দুদিনের জন্য যারা এসেছেন তাদের মধ্যে কিছু পর্যটক এখনো সাজেকে আছেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় দুপুর ২টার দিকে পর্যটকরা সাজেক থেকে খাগড়াছড়ির দিকে রওনা দেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর