সিলেটে এক আলেমের বাড়িতে ডাকাত দলের হানা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

সিলেটে এক আলেমের বাড়িতে ডাকাত দলের হানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৯/২০২৩ ০৮:৪৩:২০ পূর্বাহ্ন

সিলেটে এক আলেমের বাড়িতে ডাকাত দলের হানা

ছবি: সংগৃহীত


সিলেটের দক্ষিণ সুরমায় এক আলেমের বাড়িতে ডাকাতদের হানা। পরিবারের সদদ্যদের বেধড়ক মারধরের অভিযোগও উঠেছে। সোমবার (১১ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে দক্ষিণ সুরমার গোপশহর এলাকার মাওলানা ইউসুফ আলীর বাড়িতে ৯-১০ জনের মুখোশ পরা ডাকাত দল হানা দেয়।

এসময় ডাকাতরা ইউসুফ, তার মা ও স্ত্রী এবং দুই ভাইকে বেধড়ক মারধর করে। আহত ইউসুফ আলী ও তার দুই ভাই হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানপুলিশের একটি দল।

সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) বলেন, ঘরের সামনের দরজা ভেঙে ডাকাত দল ওই ব্যক্তির ঘরে প্রবেশ করে তাদের মারধর করেছে এবং মোবাইল ফোনসহ কিছু মালামাল লুট করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


এম সি