এখনই নির্বাচন আয়োজনে সহযোগিতায় প্রস্তুত পুলিশ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

এখনই নির্বাচন আয়োজনে সহযোগিতায় প্রস্তুত পুলিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১২/২০২৪ ০১:৪৪:১৪ পূর্বাহ্ন

এখনই নির্বাচন আয়োজনে সহযোগিতায় প্রস্তুত পুলিশ

ছবি সংগৃহীত


পুলিশ সদস্যদের মনোবল ফিরিয়ে তাদের মধ্যে কাজের স্পৃহা জাগানো ও মানুষের আস্থা অর্জনের পর নির্বাচনের বিষয়ে চিন্তা করবেন বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম। তবে এখনই একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা করার পূর্ণ ক্ষমতা পুলিশের আছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টেগ্রিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।

বিগত সরকারের আমলে নির্বাচনের সময় ভোট কারচুপিতে তৎকালীন পুলিশ বাহিনী সহায়তা করেছে। আগামীতেও পুলিশ দলীয়ভাবে ব্যবহৃত হবে কি না, তাদের মনিটরিং কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পুলিশের এখন পর্যন্ত কেমন প্রস্তুতি আছে? সাংবাদিকরা আইজিপিকে প্রশ্ন করেন।

উত্তরে বাহারুল আলম বলেন, আমরা তো নির্বাচনের পর্যায়ে যেতে পারিনি। এখন আমরা পুলিশ ফোর্সের মনোবল ফিরিয়ে আনা এবং তাদের মধ্যে কাজের স্পৃহা জাগানো এবং পুলিশকে মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যাতে মানুষ পুলিশের ওপর আস্থা পায়। আমরা সেই জায়গায় আগে যেতে চাই।

তিনি বলেন, আমি সামনের সপ্তাহ থেকে প্রতিটি বিভাগে গিয়ে পুলিশ ফোর্সের সঙ্গে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই। তাদের মধ্যে অনেক হতাশা, ক্ষোভ আছে। সেই জায়গাগুলো দেখতে চাই৷ পুলিশ বাহিনীকে ওই পর্যায়ে নেওয়ার পর পরবর্তীতে হয়তো নির্বাচনের বিষয়টি আমরা চিন্তা করবো। তবে একটি বিষয়ে আমি ব্লাইন্ড চেক দিতে পারি। নিরপেক্ষ নির্বাচন আয়োজনে করার যে পুলিশি সাহায্য, এটা করার পূর্ণ ক্ষমতা আমদের আছে।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনটি নির্বাচন হয়েছে, সেগুলো আমরা করেছি। এই ব্যাপারে আমি নিশ্চিত। আমরা নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর