সিলেট চেম্বার অব কমার্সে বিবিএ শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

সিলেট চেম্বার অব কমার্সে বিবিএ শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৩ ০১:৪৫:৩১ পূর্বাহ্ন

সিলেট চেম্বার অব কমার্সে বিবিএ শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ

ফাইল ছবি


সিলেটের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের (বিবিএ) শিক্ষার্থীরা এখন থেকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ করতে পারবেন। সিলেট চেম্বার অব কমার্সের ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম, গবেষণা, আমদানি-রপ্তানি, শিল্প, পর্যটন ও ভ্যাট-ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন সভা-সেমিনার, নবীন উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মশালা ইত্যাদি অনুষ্ঠান থেকে শিক্ষার্থীরা অনেক জ্ঞান আহরণ করতে পারবেন। 

আগ্রহী বিবিএ শিক্ষার্থীগণ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ চেম্বার বিল্ডিং, জেল রোড, সিলেট ঠিকানায় যোগাযোগ করতে পারেন। ইমেইল: sylhetchamber@ gmail.com

SH