শিশু-তরুণদের মৃ ত্যু র প্রধান কারণ সড়ক দু র্ঘ ট না
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

শিশু-তরুণদের মৃ ত্যু র প্রধান কারণ সড়ক দু র্ঘ ট না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১২/২০২৪ ১১:৫৯:০০ পূর্বাহ্ন

শিশু-তরুণদের মৃ ত্যু র প্রধান কারণ সড়ক দু র্ঘ ট না

ছবি: সংগৃহীত


বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সড়ক দুর্ঘটনাই ৫-২৯ বছর বয়সীদের মৃত্যুর প্রধান কারণ। সড়ক নিরাপত্তার জন্য গ্লোবাল সেইফ সিস্টেম অ্যাপ্রোচ সম্পর্কে তরুণদের জ্ঞান বৃদ্ধি ও সড়ক নিরাপত্তা কার্যক্রমে তরুণদের সক্রিয় অংশগ্রহণ বিষয়ে এক কর্মশালায় এ কথা বলেন বক্তারা।

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে রোববার (৮ ডিসেম্বর) রাজধানীর শ্যামলীতে প্রতিষ্ঠানটির সভাকক্ষে গ্লোবাল সেইফ সিস্টেম অ্যাপ্রোচ বিষয়ক তরুণদের জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়।

রোড সেইফটি প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমানের সঞ্চালনায় কর্মশালায় সেইফ সিস্টেম অ্যাপ্রোচ এবং সড়ক নিরাপত্তা আইনের দুর্বল দিক সমূহের ওপর আলোচনা করেন গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের কান্ট্রি কো-অর্ডিনেটর ড. শরিফুল আলম।

নিরাপদ সড়ক ব্যবস্থা পদ্ধতির উপর সেশন পরিচালনা করেন অ্যাক্সিডেন্ট রিসার্চ ইন্সটিটিউট বুয়েটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ। এসময় তিনি মূলত সড়ক ব্যবহারকারী পাঁচটি আচরণগত সমস্যার বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও সনদ প্রদান করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান।

এসময় নিরাপদ সড়ক আন্দোলন, ইয়ুথ পলিসি ফোরামসহ বিভিন্ন ইয়ুথ ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন