পররাষ্ট্র মস্ত্রণালয়ে ভারতের পররাষ্ট্র স‌চিব বিক্রম মি‌শ্রি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

পররাষ্ট্র মস্ত্রণালয়ে ভারতের পররাষ্ট্র স‌চিব বিক্রম মি‌শ্রি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১২/২০২৪ ০৪:০৩:৪১ পূর্বাহ্ন

পররাষ্ট্র মস্ত্রণালয়ে ভারতের পররাষ্ট্র স‌চিব বিক্রম মি‌শ্রি

ছবি: সংগৃহীত


অন্তর্বর্তীকালীন সরকা‌রের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সে‌নের স‌ঙ্গে সাক্ষাৎ কর‌তে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে গেছেন ভার‌তের পররাষ্ট্র স‌চিব বিক্রম মি‌শ্রি।

সোমবার (৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলা‌দেশ ও ভারতের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) শেষে বিকেল ৩টা ৪০ মি‌নি‌টে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে যান তিনি।

সংক্ষিপ্ত সফ‌রে আজ সকা‌লে ঢাকায় আসেন ভার‌তের পররাষ্ট্র স‌চিব। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর দিল্লির উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা প্রথম ঢাকায় এলেন। আর পররাষ্ট্র সচিব হওয়া মিশ্রির প্রথম ঢাকা সফর এটি।

সফরের শুরুর কর্মসূ‌চি‌তে সচিব পর্যায়ের বৈঠকে দি‌ল্লির নেতৃ‌ত্ব দিতে পদ্মায় যান মি‌শ্রি। বাংলা‌দে‌শের পররাষ্ট্র স‌চিব মো. জসীম উ‌দ্দিন তাকে স্বাগত জানান। পরে দুই পররাষ্ট্র স‌চিব একান্তে কিছু সময় আলাপ-আলোচনা করেন। এরপর এফওসিতে বসে উভয়পক্ষ। প্রায় সাড়ে তিন ঘণ্টার বে‌শি সময় বৈঠক মধ্যাহ্নভোজের মধ‌্য দিয়ে শেষ হয়।

এফওসিতে আলোচনার বিষ‌য়ে এখনও গণমাধ‌্যমের স‌ঙ্গে শেয়ার করে‌নি ঢাকা-‌দি‌ল্লি।  তবে কূটনৈতিক সূত্রগু‌লোর ধারণা, বৈঠকে উভয়পক্ষ রাজনৈতিক দূরত্ব কমানোর বিষয়ে জোর দেওয়ার কথা। ঢাকার পক্ষ থেকে ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক সক্রিয়তা বন্ধ, ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশ বিরোধী অপপ্রচার ও ভিসার জট খোলার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা।

অন্যদিকে, দিল্লি সম্পর্ক স্বাভাবিক করে তোলার পাশাপাশি সংখ্যালঘু স্বার্থ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানাতে পারে ব‌লে ইঙ্গিত রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে সাক্ষাৎ শে‌ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় যাবেন ভার‌তের পররাষ্ট্র স‌চিব। আজ রাতেই বিক্রম মিশ্রির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন