সিলেট-জকিগঞ্জ সড়কে মোটরসাইকেল আরোহী নিহত
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৩০ PM

সিলেট-জকিগঞ্জ সড়কে মোটরসাইকেল আরোহী নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৩ ০৬:১২:২৩ AM

সিলেট-জকিগঞ্জ সড়কে মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ফটো


সিলেট-জকিগঞ্জ সড়কের বিয়ানীবাজারের টিকরপাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী মো. মাইদুল ইসলাম (২১) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার তারাপুর গ্রামের মো. নওশের আলীর ছেলে।

মাইদুল একটি কোম্পানির মার্কেটিং ব্যবস্থাপক ছিলেন। সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া বিয়ানীবাজারগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-১৭৫৬) বিয়ানীবাজারের টিকরপাড়া বাজারে মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ-৪২-৩৪৩৩) আরোহী মাইদুলকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। 

জৈন্তা বার্তা/ এসটি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান