নতুন দায়িত্বে সারজিস আলম
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

নতুন দায়িত্বে সারজিস আলম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১২/২০২৪ ১০:৩২:০৫ পূর্বাহ্ন

নতুন দায়িত্বে সারজিস আলম

ছবি : সংগৃহীত


জাতীয় নাগরিক কমিটির সদস্যপদ পেয়েছিলেন আগেই। এবার কমিটির বড় পদ পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

গতকাল সোমবার (৯ ডিসেম্বর) তাকে মুখ্য সংগঠক করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আহ্বায়ক নাসীরউদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সারজিস আলমকে কেন্দ্রীয় ‘মুখ্য সংগঠক’ পদে মনোনীত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতীয় নাগরিক কমিটির বর্ধিত সাংগঠনিক কাঠামোতে নাসীরুদ্দীন পাটওয়ারী আহ্বায়ক, আখতার হোসেন সদস্য সচিব, সামান্তা শারমিন মুখপাত্র ও সারজিস আলম মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন।

এর আগে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে প্রেসার গ্রুপ হিসেবে গত ৮ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে ‘জাতীয় নাগরিক কমিটি’। পরে নভেম্বরে কমিটিতে সদস্য হিসেবে জায়গা দেওয়া হয় সারজিস আলমকে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন