একযোগে প্র ত্যা হা র হচ্ছেন ২০ দেশের রাষ্ট্রদূত
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

একযোগে প্র ত্যা হা র হচ্ছেন ২০ দেশের রাষ্ট্রদূত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১২/২০২৪ ১১:৫১:২৪ পূর্বাহ্ন

একযোগে প্র ত্যা হা র হচ্ছেন ২০ দেশের রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত


বাংলাদেশের মিশনগুলোতে রদবদলের অংশ হিসেবে আরও ২০ দেশে রাষ্ট্রদূত পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য দেন।

তিনি বলেন, কূটনীতিকদের সরিয়ে আনার জন্য রাজনৈতিক দলগুলো থেকে যে সুপারিশ আসছে সেটাও সক্রিয়ভাবে বিবেচনায় রাখা হয়েছে। ডিসেম্বর মাসে বাংলাদেশের বেশ কয়েকজন রাষ্ট্রদূত পিএলআরে চলে যাবেন। তাদের রিকল করা হয়েছে। আরও প্রায় ২০টির মত দেশে রাষ্ট্রদূত পরিবর্তন হতে যাচ্ছে। সেই নিয়োগের উদ্যোগও ইতোমধ্যে নেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর সরকার ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে পরিবর্তনের ধারায় এরই মধ্যে বেশ কিছু দেশ থেকে রাষ্ট্রদূতদের সরানোর পাশাপাশি ফেরত আনা হয়েছে। চু্ক্তি বা প্রেষণে বিদেশি মিশনে দায়িত্ব পালন করা অনেকের চুক্তি বাতিল করা হয়েছে। সেই ধারা এখনো চলমান রয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, এগুলোর কিছু বিষয় আছে প্রশাসনিক প্রক্রিয়া। এজন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হচ্ছে না। কিন্তু এ প্রক্রিয়া চলমান আছে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস অপূর্ব জাহাঙ্গীর।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন