হাসিনাকে পলাতক দেখিয়ে বিচার করতে বাধা নেই: ক্যাডম্যান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

হাসিনাকে পলাতক দেখিয়ে বিচার করতে বাধা নেই: ক্যাডম্যান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১২/২০২৪ ১১:৪৫:৩৮ পূর্বাহ্ন

হাসিনাকে পলাতক দেখিয়ে বিচার করতে বাধা নেই: ক্যাডম্যান

ছবি : সংগৃহীত


শেখ হাসিনাকে পলাতক দেখিয়ে, বিচার করতে কোন বাধা নেই। এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ট্রাইব্যুনালে গিয়ে চিফ প্রসিকিউটর এবং তদন্ত কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি।টবি ক্যাডম্যান জানান- জুলাই আগস্ট গণহত্যার বিচারে মেনে চলা হচ্ছে আন্তর্জাতিক মান; নিশ্চিত করা হবে ন্যায়বিচার। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ারও সুযোগ রয়েছে- এমনটা জানান ব্রিটিশ এই আইনজ্ঞ।

তিনি বলেন, আইন সংশোধন করতে হবে। অন্তর্বর্তী সরকারকে সেই পরামর্শ দেয়া হবে। দেশের প্রচলিত আইনই বলছে জুলাই আগস্টে গণহত্যা চালানো হয়েছে।এর আগেই, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে জানান, ট্রাইব্যুনালের কাজকে ত্বরান্বিত করতেই এই পরামর্শককে নিয়োগ দেয়া হয়েছে।

টবি ক্যাডমান ট্রাইব্যুনালে আগে জামায়াতের আইনজীবী হিসেবে নিযুক্ত ছিলেন। তবে বিগত সরকার তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়নি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন