চলতি মাসেই বয়ে যাবে দুটি শৈত্যপ্রবাহ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

চলতি মাসেই বয়ে যাবে দুটি শৈত্যপ্রবাহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১২/২০২৪ ০১:১৪:১৪ পূর্বাহ্ন

চলতি মাসেই বয়ে যাবে দুটি শৈত্যপ্রবাহ

ফাইল ছবি


দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও পঞ্চগড় অঞ্চলে বেশি শীত অনুভূত হচ্ছে। এ মাসেই পশ্চিম ও উত্তরাঞ্চলের উপর দিয়ে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (১১ ডিসেম্বর) আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা লঘুচারপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তর-উত্তর পূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। বৃহস্পতিবারও আবহাওয়া একই রকম থাকবে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়বে।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, ডিসেম্বর মাসে দেশে দুটি লঘুচাপ এবং একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। মাসের দ্বিতীয়ার্ধে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে এক থেকে দুটি মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ রয়ে যেতে পারে। এছাড়া ডিসেম্বরের প্রথমার্ধে কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা কমে যাওয়ার কারণে চলতি মাসে শীতের প্রকোপও আরও বাড়তে পারে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন