পাসপোর্ট নিয়ে প্রবাসীদের জন্য সুখবর
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

পাসপোর্ট নিয়ে প্রবাসীদের জন্য সুখবর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১২/২০২৪ ০১:৫৭:৪৪ পূর্বাহ্ন

পাসপোর্ট নিয়ে প্রবাসীদের জন্য সুখবর

প্রতীকী ছবি


দীর্ঘদিন ধরে বাংলাদেশি প্রবাসীরা পাসপোর্ট সংক্রান্ত জটিলতায় ভুগছেন। বিশেষ করে শ্রমিক অধ্যুষিত দেশগুলোতে প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ না থাকায় ভিসা নবায়ন, জরুরি কাজে দেশে আসতে না পারাসহ নানা ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। এমন অবস্থায় প্রবাসীদের পাসপোর্ট সমস্যা দ্রুত নিরসনের আভাস দিলেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, ১৫ ডিসেম্বর থেকে প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেওয়া শুরু হবে। পর্যায়ক্রমে সবাই পাসপোর্ট পাবেন।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান।

প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে আমরা জানি। ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। যারা আবেদন করেছেন, তিন থেকে চার সপ্তাহের মধ্যে এমআরপি পাসপোর্ট পাবেন।

সৌদি ও মালয়েশিয়া প্রবাসীদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে আইন উপদেষ্টা বলেন, প্রথম প্রয়োরিটি দেওয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়াতে। এরপর যেসব কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে সমস্যাটা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে। এতো পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে আগামী দুই-তিন বছরে এই সমস্যা আর হবে না।

পাসপোর্টের জন্য প্রবাসীদের ভোগান্তির ঘটনায় দুঃখপ্রকাশ করে আসিফ নজরুল বলেন, এই সমস্যাটা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। সেখানে তৎকালীন যে মন্ত্রী ছিলেন তিনি পাসপোর্ট ছাপানোর কাজটা তার এক পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই প্রক্রিয়ায় রেজিস্ট্রেন্স করতে গিয়ে, টেন্ডারিং করতে গিয়ে দেড় বছর সময়ক্ষেপণ হয়। আপনাদের অনেক কষ্ট হয়েছে। ১৫ ডিসেম্বর থেকে আপনারা পাসপোর্ট পাবেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন