একযোগে ১২ পুলিশ সুপারকে বদলি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

একযোগে ১২ পুলিশ সুপারকে বদলি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১২/২০২৪ ০৬:৪১:৩৫ পূর্বাহ্ন

একযোগে ১২ পুলিশ সুপারকে বদলি

ছবি: সংগৃহীত


পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব আবু সাঈদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

বদলি করা কর্মকর্তারা হলেন,- পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. আবু সাইম, গাইবান্ধার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. আবু সায়েম প্রধান, পিবিআইয়ের পুলিশ সুপার কাজী আখতারুল আলম, ঢাকার এসবির পুলিশ সুপার মো. জাকির হোসেন, পিবিআইয়ের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন ও ঢাকার এসবির পুলিশ সুপার ফারজানা ইসলাম।

এছাড়া বদলি করা অন্যরা হলেন- পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, ঢাকার এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন, এপিবিএন সদর দপ্তরের পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, ঢাকার রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার মো. আসলাম শাহাজাদা।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন