অবৈধ মজুদ ৩৩১ বস্তা সার জব্দ, জ রি মা না
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

অবৈধ মজুদ ৩৩১ বস্তা সার জব্দ, জ রি মা না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১২/২০২৪ ১১:১২:২০ পূর্বাহ্ন

অবৈধ মজুদ ৩৩১ বস্তা সার জব্দ, জ রি মা না

ছবি : সংগৃহীত


লালমনিরহাটে সারের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে অবৈধ মজুদ ৩৩১ বস্তা সার জব্দ করে হিরা লাল রায় নামে একজনকে ৩০ হাজার টাকা জরিমানা করে আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে অভিযান পরিচালনা করা হয়।নেতৃত্বে ছিলেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত।

অবৈধ মজুদদার হিরা লাল রায় আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা গ্রামের হর সুন্দর বর্ম্মনের ছেলে।  

জানা গেছে, রবি মৌসুমে ফসল চাষাবাদের শুরুতে সারের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রি করছেন কতিপয় অসাধু বিক্রেতা। এ কারণে জেলাজুড়ে সার নিয়ে কৃষকদের মধ্যে হাহাকার উঠেছে। সারের বাজার নিয়ন্ত্রণে মজুদদার ও অবৈধ সার বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান শুরু করে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওমর ফারুক পুলিশ নিয়ে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  

এ সময় উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা গ্রামের হিরা লাল রায়ের দোকান, বাড়ি ও ভাড়া নেওয়া গুদামসহ চারটি স্থান থেকে প্রায় ৩৩১ বস্তা সার জব্দ করে অবৈধভাবে সার মজুদের অপরাধে ওই ব্যক্তির ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।  

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত বলেন, হিরা লাল রায় নামে একজন অনুমোদনহীন সার বিক্রেতার দোকান, বাড়ি ও পাশের বাড়িতে অবৈধ মজুদ করে রাখা ৩৩১ বস্তা সার জব্দ করা হয়েছে। সার মজুদের দায়ে তার ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) এইচএম রকিব হায়দার বলেন, সারের অবৈধ মজুদ রোধে জেলাজুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। অবৈধ মজুদের দায়ে সার জব্দসহ অসাধু ব্যবসায়ীদের জরিমানা আদায় করা হচ্ছে। জেলায়  সারের কোনো সংকট নেই। অবৈধ মজুদ ও অতিরিক্ত দাম রোধে স্থানীয় কৃষি বিভাগ এবং উপজেলা প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন