আবারও উচ্ছেদ অভিযানে মেয়র আরিফ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

টুকেরবাজার-শাবি সড়কে অবৈধ স্থাপনা অপরাসরণ

আবারও উচ্ছেদ অভিযানে মেয়র আরিফ

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৩ ০১:৩১:৪২ পূর্বাহ্ন

আবারও উচ্ছেদ অভিযানে মেয়র আরিফ

মেয়র আরিফের উচ্ছেদ অভিযান


সিলেট নগরের টুকেরবাজার-আম্বরখানা সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

টুকেরবাজার থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পর্যন্ত এ অভিযানে দুই পাশের যত্রতত্র অবৈধ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন মেয়র।

তিনি বলেন, টুকেরবাজারে রাস্তার দুপাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি। ছয় মাস আগেই এসব স্থাপনা সরাতে সিসিকের পক্ষ থেকে নোটিস দেওয়ার পাশাপাশি মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হয়েছিল। এর মধ্যে তারা এসব স্থাপনা না সরানোর কারণে আজ অভিযান চালাতে বাধ্য হয় সিটি কর্তৃপক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দেব।

SH