ওসমানীনগরে নবজাতকের লাশ উদ্ধার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

ওসমানীনগরে নবজাতকের লাশ উদ্ধার

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৩ ০৪:০৯:৩৮ পূর্বাহ্ন

ওসমানীনগরে নবজাতকের লাশ উদ্ধার

ছবি প্রতীকী


 ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামারগাও গ্রাম থেকে নবজাতক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ।
জানা যায়, বুধবার (১৩ সেপ্টেম্বর ) উপজেলার বুড়ি বরাক নদীতে  ভাসমান অবস্থায় নবজাতক শিশুটির লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে স্থানীয় এবং পুলিশের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।
নবজাতকের লাশ উদ্ধারের পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নবজাতকের লাশ প্রেরণ করে পুলিশ।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিডি