প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে: তারেক রহমান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে: তারেক রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১২/২০২৪ ১১:১৪:৩৬ পূর্বাহ্ন

প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে: তারেক রহমান

ছবি : সংগৃহীত


প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শহীদ বুদ্ধিজীবীদের দেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাঁরা একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক এবং গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু হানাদার বাহিনীর দোসররা স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পরিকল্পিতভাবে এ হত্যাযজ্ঞ চালায়।শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তারেক রহমান বলেন, ১৪ ডিসেম্বর জাতির ইতিহাসে এক শোকাবহ দিন।

তিনি মুক্তিযুদ্ধ চলাকালে শাহাদাতবরণকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।তারেক রহমান আরও বলেন, স্বাধীনতার পরপরই অগণতান্ত্রিক শক্তি নিজেদের প্রকৃত রূপ উন্মোচন করে এবং গণতান্ত্রিক অধিকারগুলো একে একে হরণ করতে শুরু করে। তাঁদের এই পদক্ষেপ রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করে এবং শহীদ বুদ্ধিজীবীদের গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ নির্মাণের প্রত্যাশাকে ভেঙে দেয়।

তিনি আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের সমালোচনা করে বলেন, তাদের শাসনব্যবস্থা জাতিকে বিভেদ, সংকীর্ণতা এবং গুম-খুনের সংস্কৃতির মধ্যে আবদ্ধ করেছে। এটি গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দেশের জাতীয় অগ্রগতির পথে বাধা সৃষ্টি করেছে।

তারেক রহমান বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতিকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। হারিয়ে যাওয়া আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ, এবং বহুমতের সহাবস্থানের ভিত্তিতে একটি গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। শহীদ বুদ্ধিজীবীরা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন এবং তাঁদের আদর্শ আমাদের এগিয়ে যেতে সহায়তা করবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন