নদী ও বনভূমি দখলকারীদের বি*রুদ্ধে ব্য ব স্থা নেওয়া হবে
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

নদী ও বনভূমি দখলকারীদের বি*রুদ্ধে ব্য ব স্থা নেওয়া হবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১২/২০২৪ ১১:২০:৫৩ পূর্বাহ্ন

নদী ও বনভূমি দখলকারীদের বি*রুদ্ধে ব্য ব স্থা নেওয়া হবে

ছবি: সংগৃহীত


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নদী ও বনভূমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ দূষণমুক্ত রাখতে সরকার কাজ করে যাচ্ছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ধ্বংসাত্মক উন্নয়ন এড়িয়ে টেকসই উন্নয়নের পথে এগোনো হচ্ছে।

রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ মিলিটারি জাদুঘরে ‘ইকো লিডার্স ইয়ুথ এমপাওয়ারিং ইনিশিয়েটিভ অন এনভায়রনমেন্ট, ক্লাইমেট অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি ফর বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বন্যা, খরা ও লবণাক্ততার মতো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এসব মোকাবিলায় যুবসমাজসহ সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় সব সমস্যার সমাধান সম্ভব।

এর আগে উপদেষ্টা আগারগাঁও এনজিও বিষয়ক ব্যুরোতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

এসময় তিনি বলেন, বর্তমান সরকার মানবাধিকার রক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। প্রয়োজনীয় সংস্কারের জন্য কমিশনগুলো কাজ করছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলার ন্যাপ পরিকল্পনায় নারীদের সম্পৃক্ত করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। এতে আরও বক্তব্য দেন সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স করিন হেনচোজ পিগনানি, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. আনোয়ার হোসেনসহ অন্যরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন