তীব্র শীতের মধ্যেই দেশে রেকর্ড বৃষ্টির আ শ ঙ্কা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

তীব্র শীতের মধ্যেই দেশে রেকর্ড বৃষ্টির আ শ ঙ্কা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১২/২০২৪ ০২:২৭:৫৫ পূর্বাহ্ন

তীব্র শীতের মধ্যেই দেশে রেকর্ড বৃষ্টির আ শ ঙ্কা

ফাইল ছবি


মৃদু শৈত্যপ্রবাহের মধ্যেও দেশে রেকর্ড বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

সোমবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ বিষয়ক একটি পোস্ট দেন।

পোস্টে তিনি লেখেন, আগামী ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশের উপর রেকর্ড ব্রেকিং পরিমাণে শীতকালীন বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ২০২২ সালের ৪ ও ৫ ফেব্রুয়ারি যে রকম রেকর্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল এ রকম পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

পাঠকদের জন্য মোস্তফা কামাল পলাশের স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

আগামী ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশের উপর রেকর্ড ব্রেকিং পরিমাণে শীতকালীন বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ২০২২ সালে (৪ ও ৫ ফেব্রুয়ারি) যে রকম রেকর্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল এ রকম পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। দুর্ভাগ্যক্রমে একই সময়ে ভারত ও বাংলাদেশের উপর দিয়ে একটি শক্তিশালী পশ্চিমা লঘুচাপ অতিক্রম করবে। স্থলভাগের উপরে পশ্চিমা লঘুচাপ ও সমুদ্রের উপরে লঘুচাপের মিলিত প্রবাহে আগামী ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশের উপর রেকর্ড ব্রেকিং পরিমাণে শীতকালীন বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

সম্ভাব্য এই ভারি বৃষ্টি সম্বন্ধে আমি শতকরা ৯০%-এর বেশি নিশ্চিত। সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে। দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে। অপেক্ষাকৃত হালকা পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে।

খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর আলুচাষিদের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে ভারি বৃষ্টি পানি জমে যাওয়ার কারণে। এসব বিভাগের কৃষকদের পরামর্শ দেওয়া যাচ্ছে যে, আজ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত আলুর জমিতে কৃত্রিম সেচ না দেওয়ার জন্য। একই সাথে দক্ষিণাঞ্চলের কৃষকদের পরামর্শ দেওয়া যাচ্ছে, জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশন করে রাখার জন্য প্রস্তুতি নিয়ে রাখাতে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন