ভারতের সঙ্গে প্রতিবেশীসুলভ আচরণ হওয়া উচিত: নুসরাত তাবাসসুম
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

ভারতের সঙ্গে প্রতিবেশীসুলভ আচরণ হওয়া উচিত: নুসরাত তাবাসসুম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১২/২০২৪ ১০:০৫:০৫ পূর্বাহ্ন

ভারতের সঙ্গে প্রতিবেশীসুলভ আচরণ হওয়া উচিত: নুসরাত তাবাসসুম

ছবি : সংগৃহীত


ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো নয় বরং প্রতিবেশীসুলভ আচরণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম।

গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গায় বিজয় মেলায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যেগে এ মেলা অনুষ্ঠিত হয়।

নুসরাত তাবাসসুম বলেন, প্রতিবেশী যেমনই হোক না কেন, তার সঙ্গে সম্পর্কও প্রতিবেশী সূচকে হতে হবে। এই বিষয়টি যদি বিজেপি সরকার বারবার এড়িয়ে যায়, তাহলে মনে হয়, ভারতেরও মানুষের সময় এসেছে নতুন করে বিষয়গুলো নিয়ে ভাবার।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এ মেলায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। মেলায় ৩৫টি স্টলে জেলার বিভিন্ন উদ্যোক্তারা অংশ নিয়েছেন।পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মঞ্চে গানের পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্যবাহী সাপের খেলা দেখানো হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার সভাপতি আসলাম অর্ক, সাধারণ সম্পাদক সাফফাতুল ইসলাম, মুখ্য সংগঠক সজিবুল ইসলামসহ কুষ্টিয়া ও মেহেরপুর জেলার নেতারা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন