প্রধান উপদেষ্টা মিসর সফরে যাবেন কাল
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টা মিসর সফরে যাবেন কাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১২/২০২৪ ১০:৩০:৫২ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টা মিসর সফরে যাবেন কাল

ছবি : সংগৃহীত


মিসরের কায়রোতে অনুষ্ঠিতব্য ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ জন্য আগামীকাল বুধবার ভোরে মিসরের কায়রোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার মিসরের কায়রোতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের বেশ কয়েকটি পার্শ্ব বৈঠকে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে প্রস্তুতি চলছে।

ডি-৮ হলো অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন, যা ডেভেলপিং-৮ নামেও পরিচিত। বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের মধ্যে উন্নয়ন সহযোগিতার জন্য এই জোট গঠন করা হয়।

এ সম্মেলনে ড. ইউনূসের পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে মিসর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে ডি-৮ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়। এবারের শীর্ষ সম্মেলনে ইন্দোনেশিয়া ২০২৬-২০২৭ মেয়াদের জন্য মিসরের কাছ থেকে ডি-৮ এর সভাপতিত্ব গ্রহণ করবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন