মিসরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

মিসরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৪ ১০:০৯:০৬ পূর্বাহ্ন

মিসরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত


ডি-৮ সম্মেলনে অংশগ্রহণের জন্য মিসরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।

এই সম্মেলনে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের সরকারপ্রধান যোগ দেবেন। সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার জানান, "ডি-৮ সম্মেলনটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দেশের অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।"

এর আগে, গত ৩০ অক্টোবর মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসির আমন্ত্রণপত্র বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। তিনি জানান, ডি-৮ সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকে ফিলিস্তিনের জনগণকে সমর্থন দেওয়ার বিষয়ে এবং ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ১৫ জুন ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে ডি-৮ (ডেভেলপিং-৮) গ্রুপের কার্যক্রম শুরু হয়। এর মূল লক্ষ্য হলো সদস্য দেশগুলোর মধ্যে উন্নয়ন সহযোগিতা জোরদার করা, বিশ্ব অর্থনীতিতে তাদের অবস্থানকে শক্তিশালী করা, বাণিজ্যের নতুন সুযোগ সৃষ্টি করা, আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়ন।

ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে এবং বৈশ্বিক অর্থনীতিতে নিজেদের অবস্থান সুসংহত করতে এই সম্মেলন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন