সহকারী সচিব হলেন ক্যাডার বহির্ভূত ১৫ কর্মকর্তা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

সহকারী সচিব হলেন ক্যাডার বহির্ভূত ১৫ কর্মকর্তা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৪ ১০:১৪:৩২ পূর্বাহ্ন

সহকারী সচিব হলেন ক্যাডার বহির্ভূত ১৫ কর্মকর্তা

ছবি : সংগৃহীত


১৫ জন প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাকে ক্যাডার বহির্ভূত (নন- ক্যাডার) সহকারী সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। আজ (মঙ্গলবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আব্দুল কুদ্দুস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মো. আলমগীর হোসেন, মন্ত্রিপরিষদ বিভাগের মোহাম্মদ কব্দুল হুসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মো. জিয়াউর রহমান, শিল্প মন্ত্রণালয়ের সৈয়দ জহিরুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের ফেরদৌসী বেগম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ বি এম আবু বাকার ছিদ্দিক ও এস টি এ পারভীন পদোন্নতি পেয়েছেন।  

পদোন্নতির পর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এখন জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের নতুন দপ্তরে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন