সাবেক এমপি লতিফ রি মা ন্ডে
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

সাবেক এমপি লতিফ রি মা ন্ডে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৪ ০৩:৫৯:০৭ পূর্বাহ্ন

সাবেক এমপি লতিফ রি মা ন্ডে

ছবি: সংগৃহীত


ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম আলমগীর হোসেন এ আদেশ দিয়েছেন। এম এ লতিফ চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে চারবার সংসদ সদস্য হন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সহকারী পাবলিক প্রসিকিউটর (মহানগর আদালত) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানিয়েছেন, গত ৪ আগস্ট নিউমার্কেট মোড়ে ছাত্র-জনতার সমাবেশে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে নগরীর কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামি লতিফ। ওই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা দশ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে দু-দিন মঞ্জুর করেছেন।

রিমান্ড আবেদনের শুনানিতে হাজিরের জন্য এম এ লতিফকে বুধবার সকাল সাড়ে আটটার দিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ১৭ আগস্ট চট্টগ্রাম নগরী থেকে লতিফকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই বিকেলেই তাকে ডবলমুরিং থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন