বিয়ানীবাজারে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

বিয়ানীবাজারে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

শহিদুল ইসলাম সাজু, বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৯/২০২৩ ১২:২৮:২২ অপরাহ্ন

বিয়ানীবাজারে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

বুধবার রাতে বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নবাগত ওসি দেবদুলাল ধর


বিয়ানীবাজার উপজেলায় কর্মরত প্রেসক্লাব ও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিয়ানীবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ দেবদুলাল ধর।

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে বিয়ানীবাজার থানায় এ সভায় মাদক এবং অপরাধমুক্ত উপজেলা গড়তে সবার সহযোগিতা চান তিনি।

এ সময় বিয়ানীবাজার প্রেসক্লাব নেতারা জানান, সংবাদ সংগ্রহে গিয়ে আমাদের কোনো সাংবাদিক যেন পুলিশের হয়রানির শিকার না হতে হয়। সংবাদ সংগ্রহের কাজে তারা সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন।

ওসি দেবদুলাল ধর বলেন, ‌'সাংবাদিকরা সমাজের অনেক অসংগতি তুলে ধরেন যা আমরা সবাই মিলে সমাজ থেকে দূর করতে পারি। আশা করি প্রবাসী অধ্যুষিত এ উপজেলার মানুষের সহযোগিতা পাবো এবং আইনশৃংখলা নিশ্চিত করতে যে কোনো সময় পুলিশ তৎপর থাকবে। সেবাই পুলিশের ধর্ম থানার দরজা সবার জন্য খোলা থাকবে।'

সংবাদ সংগ্রহ অথবা পেশাগত যে কেনো কাজে পুলিশ সাংবাদিকদের সবসময় সহযোগিতা করবে আশ্বস্ত করেন তিনি।

SH