জগন্নাথপুরে গৃহবধু'র মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

জগন্নাথপুরে গৃহবধু'র মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/১২/২০২৪ ১২:০৫:৪৬ অপরাহ্ন

জগন্নাথপুরে গৃহবধু'র মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের

(প্রতীকি ছবি)


সুনামগঞ্জের জগন্নাথপুরে অনলাইনে জুয়া খেলায় আসক্ত স্বামীকে রাবণ করায় চেয়ারের আঘাতে নাজিয়া বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী আমজাদ হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)ওই গৃহবধূর বড় ভাই ইমরান হোসেন বাদী হয়ে জগন্নাথপুর থানায় এ হত্যা মামলা করেন।

এদিকে, ঘটনার পর থেকে আমজাদ হোসেন পলাতক রয়েছে।আমজাদ শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া গ্রামের মোখলেছ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে আমজাদ হোসেনকে গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল কাজ করছে।

উল্লেখ্য, গত বুধবার দুপুরে উপজেলার পাটলী ইউনিয়নের ইসলামপুর গ্রামে অনলাইন জুয়া খেলায় বারণ করাকে কেন্দ্র করে চেয়ারের আঘাতে গৃহবধূ নাজিয়া বেগমের মৃত্যু হয়।ওই গৃহবধূ দুই সন্তানের জননী ছিলেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা