জৈন্তাপুরে ভারতীয় ১৫টি মহিষ ও ১৮ টি গরুসহ আটক ৪
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

জৈন্তাপুরে ভারতীয় ১৫টি মহিষ ও ১৮ টি গরুসহ আটক ৪

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৯/২০২৩ ০৩:৫৫:৩৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ভারতীয় ১৫টি  মহিষ ও ১৮ টি গরুসহ আটক ৪

জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে আটক গরু ও মহিষ


সিলেটের জৈন্তাপুরে পৃথক  অভিযানে ১৫টি ভারতীয় মহিষ ও ১৮টি ভারতীয় গরু সহ চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃত গরু ও মহিষের বাজারমূল্য প্রায় ১৪ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, ১৪ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার)  রাত আনুমানিক সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইটের সামনে থেকে ভারতীয় থেকে আনা ১৫টি মহিষ আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক শফিকুল ইসলাম।

এ সময় মহিষের সাথে থাকা দুই ব্যাক্তি ইব্রাহিম মিয়া (২২) ও ইয়াসিন আহমেদ (২৩) কে আটক করা হয়েছে। ইব্রাহিম উপজেলার খারুবিল গ্রামের মৃত ফজর আলি ও ইয়াসিন একই গ্রামের শাহলম মিয়ায় পুত্র।

অপর এক অভিযানে উপজেলার গৌরিশঙ্কর যশপুর এলাকা থেকে ভোর আনুমানিক সাড়ে ৫ ঘটিকার সময় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক মির্জা শাফায়াতের নেতৃত্বে অভিযান চালিয়ে ভারত থেকে আনা ছোট বড় মোট ১৮টি  গরু পাচারের সময় আটক করা হয়। এ ঘটনায় গরুর সাথে দুই চোরাকারবারিকেও আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, গৌরীশঙ্কর গ্রামের সরাফত আলির ছেলে সোহেল আহমেদ (৩৫) ও ঘিলাতৈল গ্রামের সিরাজ আহমেদের পুত্র এখলাস আহমেদ (২২)। আটককৃত গরু গুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা এবং মহিষের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ ৫০হাজার টাকা।

এ বিষয়ে পৃথক অভিযানে ভারতীয়  গরু ও মহিষ সহ চারজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম।

তিনি বলেন, সিলেট জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা মোতাবেক উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে পুলিশ। উক্ত ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তা তদন্তাধীন।আটককৃত আসামিদের পুলিশ হেফাজতে বিজ্ঞআদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

ডিডি