হাসান আরিফের মৃ ত্যু তে পরিবেশ উপদেষ্টার শোক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

হাসান আরিফের মৃ ত্যু তে পরিবেশ উপদেষ্টার শোক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১২/২০২৪ ০৬:১৮:২১ পূর্বাহ্ন

হাসান আরিফের মৃ ত্যু তে পরিবেশ উপদেষ্টার শোক

ছবি: সংগৃহীত


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এই শোক জানানো হয়।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ভূমি এবং বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার মৃত্যুতে জাতি একজন দক্ষ এবং নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বকে হারাল। আইন অঙ্গন, দেশের উন্নয়ন ও জনকল্যাণে তার অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। 

এছাড়াও শোকবার্তায় পরিবেশ উপদেষ্টা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মহান সৃষ্টিকর্তার কাছে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।

এর আগে শুক্রবার বেলা সাড়ে ৩টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন