গোয়াইনঘাটে আগাম মৌসুমী সবজি : দাম কমেছে শশার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

গোয়াইনঘাটে আগাম মৌসুমী সবজি : দাম কমেছে শশার

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪/০৯/২০২৩ ০৬:৩৪:৫৯ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে আগাম মৌসুমী সবজি : দাম কমেছে শশার

বাজারে আগাম শীতকালীন সবজি


সবজির দাম নিয়ে ক্রোতাদের নাভিশ্বাস গত কয়েক মাস ধরে। প্রায় অধিকাংশ সবজির কেজিপ্রতি দাম ঠেকেছিল ৮০ থেকে ১০০ টাকা। তবে বাজারে আগাম শীতকালীন সবজি আসায় শশার দাম কিছুটা কমে এসেছে। কেজিপ্রতি দাম কমেছে ১০ থেকে ১৫ টাকা। সামনে দাম আরও কমতে পারে বলে ধারণা করছেন বিক্রেতারা। ঠিক রয়েছে জিংগা লোভীসহ অন্যান্য সবজির দাম।

গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের মাতুরতল বাজার ঘুরে দেখা যায়,আগাম সবজি বাজারে আসায় প্রতিকেজি শশা পাইকারী ২০ টাকা খুচরা ২৫ টাকা লোভী ৮০ টাকা ও জিংগা ৭০ টাকাসহ অন্যান্য সবজির দাম পূর্বের মত রয়েছে।

বিক্রেতারা জানান, ক’দিন ধরে সবজির দাম কমতে শুরু করেছে। শীত মৌসুমে পুরোদমে এলে আরও কমে যাবে। কারণ তখন সরবরাহ বেশি থাকবে। তারপরও কিছু কিছু আড়তদাররা যখন দাম বাড়িয়ে দেয় তখন  আমাদের কমে বিক্রি করার কোন সুযোগ থাকে না। আমরাও তো কোনো না কোনোভাবে ক্রেতা। আমাদেরও তো শাক-সবজি কিনে খেতে হয়।

এক ক্রেতা জানান, বাজারে আগের কয়েকদিনের তুলনায় দাম কিছুটা কমেছে। কিন্তু তাতেও আমরা চলতে পারি না। আগে ৫০০ টাকার বাজার করলে এক সপ্তাহ আরামসে খাওয়া যেত,আর এখন সেটা দুই দিনও চলে না। আর মেহমান অতিথি থাকলে তো কথাই নাই। আমাদের মতো মানুষের যত কষ্ট। আমাদের আয় বাড়ে না কিন্তু খরচ বাড়ে তিন-চারগুণ হারে। দেখার কেউ নেই।

একজন স্কুল শিক্ষকের সাথে কথা হলে তিনি বলেন,এই বাজারে টাটকা শাক সবজি পাওয়া যায়।দামও অনেকটা অন্যান্য বাজারের চাইতে সহনশীল। তিনি বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এই বাজারে আসলে ফ্রেশ শাক সবজি কিনতে পারি এই একটা সুবিধা।

A/B